হ্যালো

আমি তোমার সামনে আসছি না, কারণ তোমার চোখে চোখে রেখে না করতে পারবোনা, আবার তোমার টাকাও পরিশোধ করার মত যথেষ্ট টাকা আমার হাতে নেই। আমি স্বাধীনতা চাই এটা আমার পরাধীনতা তাই আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আমার কোন কিছু থাকলে আমি সেটা বিক্রি করে দিতাম কিন্তু সেই সুযোগ এখন আমার হাতে নাই। 

আমি অল্প অল্প করে পরিশোধ করতে চেয়েছিলাম তাতে তুমি রাজি হওনি তুমি আমাকে চাপ দিয়েছিলে এক সপ্তাহের ভিতর তোমার টাকা দিয়ে দেওয়ার জন্য এক সপ্তাহের ভিতরে টাকা পরিশোধ করার ক্ষমতা থাকলে আমি তোমার কাছ থেকে টাকা নিতাম না। তোমার কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন পড়তো না।

এটা আমার কত বড় ক্ষতির কারণ হয়েছে সেটা আমি জানি, আত্মসম্মানের ভয়ে কাজের স্বাধীনতা হারিয়েছি, যার কারণে তোমার এই সামান্য টাকার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তোমার কাছে ব্যাখ্যা করার এখন আর প্রয়োজন বোধ করছি না।

তুমি ইতিমধ্যে তোমার দেয়া কথাগুলো তুমি মিথ্যা এবং বানোয়াট গল্প বানিয়ে সবার সামনে বলা শুরু করে দিয়েছো। 

01. আমি তোমার কাছে কখনোই টাকা চাইনি তুমি নিজেই টাকা অফার করেছিলে। 

02. তোমার কাছ থেকে টাকা নেওয়া আগে আমি বলেছিলাম টাকা আমি নিতে চাই না কিন্তু তুমি কি আশ্বাস দিয়েছিলে মনে আছে। তুমি আমাকে বলেছিলে ব্যবসায় লস করলে এক টাকার জন্য আমাকে চাপ দিবে না সে কথা তুমি অনেক আগেই ভুলে গেছো সেটা আমি বুঝতে পারি। তুমি একটা কথা ভুলে যেও না মিথ্যা কথা বানিয়ে বলার মুখ তোমার আছে, কিন্তু চাইলে অন্য মানুষও মিথ্যা বলতে পারে। তাই তোমার সাথে তর্ক করা অর্থহীন। 

এই টাকা কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমি আর হতে দিতে চাই না তাই তোমার টাকা পরিশোধ করার সর্বাত্মক চেষ্টা আমার ভিতরে আছে, তাই এখনোও আমি নিরব।

আর এটা পরিশোধ করার ইচ্ছা আছে দেখেই তোমার সাথে কোন ধরনের তর্কে যেতে চাই না তাতে তিক্ততা জমে যাবে। তুমি ধৈর্য ধরে এসেছ, ধৈর্য রাখো আমি নিরবে তোমার টাকা পরিশোধ করবো। তোমার কাছে বিনীত অনুরোধ রইলো। 

তোমার মিথ্যাচারের কারণে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর তুমি মানবতার দরজা বন্ধ করে দিয়েছো মিথ্যা বলে বলে, তাই আমিও আর সেই বন্ধ দরজা খুলে রাখতে পারবোনা বেশি দিন। 

তুমি মনে করো না যে তোমার পাতি মাস্তানি ভয় পেয়ে আমি সামনে আসছি না আমি মানবতার কারণে আসতে পারিনি।

যদি তুমি পাতি মাস্তানি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে যথাযথ প্রমাণ নিয়ে এসো অথবা আমি অন্য পথে হাঁটতে বাধ্য হব।


Comments